Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

মনির হোসেন, বেনাপোল
  • প্রকাশের সময় : ১০:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 80

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে দুইটি স্বর্ণেবারসহ মোবারক হোসেন (৩৮) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা।

উদ্ধার করা স্বর্ণের ওজন ২০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহযোগীতায় বেনাপোল আইসিপির বহির্গমন টার্মিনাল থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোবারক হোসেন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার চর শন্তসপুর (পঞ্চসার) এলাকার তাজউদ্দীনের ছেলে।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীর গতিবিধির ওপর নজরদারি চালানো হয়। বহির্গমন টার্মিনালে তার আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস গোয়েন্দা সদস্যরা এনএসআইয়ের সহযোগিতায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, যাত্রীর পায়ুপথ দিয়ে শরীরের ভেতরে আরও স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছে কি না তা নিশ্চিত হতে তাকে স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে এক্স-রে (পরীক্ষা) করা হয়। তবে পরীক্ষায় অতিরিক্ত কোনো স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি। কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক মোবারক হোসেনের বিরুদ্ধে প্রচলিত স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আধুনিক স্বর্ণ শনাক্তকরণ প্রযুক্তির সীমাবদ্ধতার সুযোগ নিয়ে পাচারকারীরা নানা কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা করছে। তাই কার্যকরভাবে স্বর্ণ পাচার প্রতিরোধে আধুনিক স্ক্যানিং ও শনাক্তকরণ ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

প্রকাশের সময় : ১০:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬