Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৯:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 84

নওগাঁর বদলগাছী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল জানতে পারে, বদলগাছী থানার দোনাইল এলাকায় রুমা (২৫) নামে এক নারীর বসতবাড়ির সামনে তার বাবা ইসরাইলসহ কয়েকজন মাদক ক্রয়-বিক্রয় করছেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রুমা দৌড়ে পালিয়ে যান। এ সময় ইসরাইল (৫৩), পিতা ইনছের আলী, সাং উত্তর পাইকপাড়া, থানা ও জেলা নওগাঁর হাতে থাকা বাজারের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে থাকা সাদা পলিথিন থেকে এক কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় ইসরাইলের সহযোগী হিসেবে সুব্রত মালী (৪০), পিতা প্রদীপ মালী, সাং হরে কৃষ্ণপুর, থানা বদলগাছী, জেলা নওগাঁকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : ০৯:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬