Dhaka ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মধুখালীতে তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 19

 ফরিদপুরের মধুখালী উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের অভাবে অফিস-আদালত, বাসাবাড়ি, শিল্প-কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে চরম ভোগান্তি দেখা দিয়েছে। প্রতিদিন প্রায় ১৪ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের পাশাপাশি স্ক্যাডার অপারেশনের কারণে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এতে বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

মধুখালী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের আবাসিক প্রকৌশলী মো. তানভীর হায়দার জানান, বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম হলে কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। সারাদেশে বিদ্যুৎ সরবরাহ ওভারলোড হলে স্ক্যাডার অপারেশনের মাধ্যমে উপজেলা পর্যায়ে ১০০ থেকে ১৫০টি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

তিনি জানান, গত ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তিন দিনে মধুখালীতে স্ক্যাডার অপারেশনের মাধ্যমে ৭ ঘণ্টা ৩৯ মিনিট এবং লোডশেডিংয়ের কারণে ৩২ ঘণ্টা ১৭ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সরবরাহ পাওয়া বিদ্যুৎ যথাযথভাবে গ্রাহকদের মধ্যে বিতরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে বিদ্যুৎ সংকটের কারণে ক্ষতির মুখে পড়েছেন উপজেলার শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা। নওপাড়া এলাকার মুড়ির মিল মালিক ইশারত হোসেন জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চিড়া উৎপাদনসহ তিনটি ইউনিট বন্ধ রাখতে হয়েছে। একটি ইউনিট চালু রাখতে জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। এতে প্রতিদিন প্রায় ৪ হাজার ৮০০ টাকার ডিজেল খরচ হচ্ছে।

স্থানীয়রা জানান, ২ ও ৩ আগস্ট বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রোববার রাত থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় বিদ্যুৎ চলে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

প্রকাশের সময় : ০৩:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬