Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ৪ মাংস ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 69

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মাংস ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওনা নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন মাংসের দোকান পরিদর্শন করা হয়।

এ সময় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং নিম্নমানের ও মান নিয়ন্ত্রণবিহীন মাংস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় চার ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত একজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা এবং অপর তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান চলাকালে অপরাধ শনাক্তকরণ ও প্রসিকিউশন উপস্থাপন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিন্নু রাইন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওনা নাহিদ বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ৪ মাংস ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬