Dhaka ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

হঠাৎ জেলাপ্রশাসকের আগমন, ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২২:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 33

অদক্ষতা ও বাইরের লোক দিয়ে কাজ করানোর দায়ে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসক আকস্মিক পরিদর্শনে এসে তাদের বরখাস্ত করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দায়িত্বের অবহেলার অভিযোগ উঠেছিল। জেলা প্রশাসক গাজীপুরে যোগদান করার পর থেকেই আকস্মিক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। এ সময়ে সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করানো হচ্ছে।

পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমানকে নিয়ে ভূমি অফিস দেখতে বের হয়েছি। প্রথমে আমরা কাশিমপুর ভূমি অফিসে যাই। সেখানে গিয়ে আমরা দেখতে পাই, ওই অফিসে যারা আছে তারা কাজের উপযুক্ত নয়। তারা কোনো কাজই প্রকৃত নিয়ম মেনে করছে না।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে অনেক মানুষের অভিযোগ রয়েছে, সেই অভিযোগের আলোকে কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যাখা চাইলে তারা ব্যাখ্যা দিতে পারেনি। কোনো কাগজপত্র দেখাতে পারেনি, নামজারিদের সফটওয়্যার আছে সেটিও দেখাতে পারেনি। এসব কারণেই ওখানে যে সকল কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সফিপুর ভূমি অফিসে গিয়েছিলাম, সেখানে তাদের কিছু দিক-নির্দেশনা দিয়েছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হঠাৎ জেলাপ্রশাসকের আগমন, ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

প্রকাশের সময় : ০৬:২২:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬