Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁর মহাদেবপুরে ৩ চোর গ্রেপ্তার, উদ্ধার ৬৪ হাজার টাকার চোরাই মালামাল

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 63

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের অভিযানে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— বয়েজ আলী (৪০), দেব বসাক (১৮) এবং মিলন ভৌমিক (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই রাতে উত্তরগ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে বাসের বিভিন্ন যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, চুরি প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মহাদেবপুরে ৩ চোর গ্রেপ্তার, উদ্ধার ৬৪ হাজার টাকার চোরাই মালামাল

প্রকাশের সময় : ১২:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬