Dhaka ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবির মুখোমুখি, হাতাহাতি দাফনের ১২ ঘণ্টা পর ‘জিনের কথায়’ জীবিত ভেবে তোলা হলো মরদেহ প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, স্ত্রীর স্বীকৃতি দাবি ট্রেনে জর্দার কৌটায় মিলল স্বর্ণ-টাকা, ফিরিয়ে দিয়ে সংবর্ধনা পেলেন স্টুয়ার্ড ছাত্রশক্তির মোহাম্মদপুর থানার আহ্বায়ক হলেন জবি শিক্ষার্থী সোহান দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল রাতে তরুণীর বাড়িতে ধরা পড়ে বিয়ে করতে হলো ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকে ৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবির মুখোমুখি, হাতাহাতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 4

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে ওঠা বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাসের পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্ত নেতার হলের সিট সাময়িকভাবে বাতিল করেছে প্রশাসন। এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির বৈঠককে কেন্দ্র করে হলে মুখোমুখি অবস্থানে দেখা গেছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের, ঘটেছে হাতাহাতির ঘটনাও।

রোববার (২ আগস্ট) বিকেলে তদন্ত কমিটির বৈঠক চলাকালে হলের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন দুই ছাত্র সংগঠনের নেতারা। ছাত্রদলের দাবি, অপরাধ ধামাচাপা দিতে শিবির নানা তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ছাত্রশিবির। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনার সূত্রপাত গত ২৭ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংসদের এজিএস ও শিবির নেতা ইব্রাহিম খলিলের কক্ষে তার দুই অতিথির অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইব্রাহিম খলিলের রুমমেটের দাবি, কক্ষে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ইব্রাহিম খলিলের সিট সাময়িক বাতিল করে প্রশাসন এবং একটি তদন্ত কমিটি গঠন করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবির মুখোমুখি, হাতাহাতি

প্রকাশের সময় : ১০:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬