Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন: প্রধান অভিযুক্ত গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 82

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক স্কুলছাত্রী ও এক যুবককে স্কুলমাঠের গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন গোলদারকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, ঘটনার পর প্রধান অভিযুক্ত নয়ন গোলদার এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশ রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং তাদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে কাশিয়ানীর একটি স্কুল প্রাঙ্গণে ওই ছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ ঘটনায় অপমানিত হয়ে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসায় তিনি প্রাণে বেঁচে যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন: প্রধান অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬