Dhaka ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন: প্রধান অভিযুক্ত গ্রেফতার বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মরণে জবিতে ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনীর প্রস্তুতি চূড়ান্ত রাজবাড়ীতে কৃষক সমিতির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্কাউটসকে খুবই পছন্দ করতেন: এস এম জিলানী এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর নওগাঁয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জুলাই স্মরণে জবিতে ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনীর প্রস্তুতি চূড়ান্ত

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 5

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি চূড়ান্ত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরগুলোর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন কেন্দ্রীয় কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সভায় উপাচার্য বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। তিনি বলেন, ‘জুলাইকে কথায় নয়, কাজে ধারণ করতে হবে।’ দিবসটির তাৎপর্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাকি বিভাগ ও ইনস্টিটিউটেও একই ধরনের কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে।

কর্মসূচির অংশ হিসেবে শহীদ ইকরামুল হক সাজিদ ভবনের নিচতলায় জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিত্র ও ঐতিহাসিক মুহূর্ত নিয়ে আলোকচিত্র ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ নিয়ে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি নির্মাণের কাজ চলছে। ডকুমেন্টারিটির নির্মাণপ্রক্রিয়া ও উপস্থাপনা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

আগামী ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উদ্যোগে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ ইকরামুল হক সাজিদের মা লিপি বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন আহমাদ।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা, সাংবাদিক এবং উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই স্মরণে জবিতে ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনীর প্রস্তুতি চূড়ান্ত

প্রকাশের সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬