Dhaka ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন: প্রধান অভিযুক্ত গ্রেফতার বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মরণে জবিতে ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনীর প্রস্তুতি চূড়ান্ত রাজবাড়ীতে কৃষক সমিতির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্কাউটসকে খুবই পছন্দ করতেন: এস এম জিলানী এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর নওগাঁয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্কাউটসকে খুবই পছন্দ করতেন: এস এম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 14

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুশৃঙ্খল জীবনযাপন পছন্দ করতেন। স্কাউটস একটি সুশৃঙ্খল সংগঠন হওয়ায় তিনি স্কাউটসকে খুবই পছন্দ করতেন। একই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও স্কাউটসকে পছন্দ করেন।

শনিবার দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে তিন দিনব্যাপী ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, এ ধরনের সমাবেশের মাধ্যমে স্কাউট সদস্যদের নৈতিকতা, চরিত্র গঠন ও দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়। প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা এ ধরনের সমাবেশের আয়োজন করলে আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে থাকব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার হাওলাদার, শিক্ষক হিমাংশু কুমার পান্ডে এবং ইদ্রিসুর রহমান বক্তব্য রাখেন।

এর আগে এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মধ্য লখন্ডা গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত এক সনাতন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, ‘১৭ বছর ক্ষমতায় থাকা সরকার লুটপাট করে বাংলাদেশ থেকে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।’ তিনি সাবেক প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং বলেন, একজন পিয়ন যদি শত শত কোটি টাকার মালিক হতে পারেন, তাহলে অন্যদের অবস্থাও সহজেই অনুমান করা যায়।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সরকারের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্কাউটসকে খুবই পছন্দ করতেন: এস এম জিলানী

প্রকাশের সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬