Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 74

গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। এতে জেলা জামায়াতের পাশাপাশি বিভিন্ন উপজেলা জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

প্রকাশের সময় : ১১:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬