Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ মামলায় ৫ হাজার টাকা জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 79

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে অননুমোদিত হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে অননুমোদিত ও নির্ধারিত মানমাত্রার বাইরে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ মামলায় ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬