Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 60

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে দত্তনগর পুলিশ ক্যাম্পের সদস্যরা মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের পশ্চিম পাশের সড়কে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কিরন মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের কন্টেইনার থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা।

গ্রেপ্তার কিরন মণ্ডলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোপালনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. হামিদুল ইসলামের ওপর।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে মহেশপুর থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬