Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁ সদরে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 71

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় হৃদয় হাসান সোহাগ (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চোরাই ট্রান্সফরমার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নওগাঁ জেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার, ট্রান্সফরমার, লাইটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটছিল। এ ধরনের চুরি প্রতিরোধে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার সব থানাকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ শহরের বরুণকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভবন-২-এর সামনে থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় হৃদয় হাসান সোহাগকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার হৃদয় হাসান সোহাগ নওগাঁ জেলার ফতেপুর নতুনহাট এলাকার মো. দেলোয়ার হোসেন মাসুদের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ট্রান্সফরমারটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সদরে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬