Dhaka ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে বিপর্যয়, মণপ্রতি দাম ১০ হাজার টাকা পোরশায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার বন্ধ ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের সারাজীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী : আইভী মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭ ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়: তথ্য উপদেষ্টা পোরশায় ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বন্ধ ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 8

নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ ও সিলগালা করে দেওয়া একটি ইটভাটা পুনরায় চালুর প্রস্তুতির অভিযোগ উঠেছে। গত মার্চে ওই ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাপায় এক শিক্ষক নিহত হওয়ার পর স্থানীয়দের বিক্ষোভের মুখে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় পাঁচ মাস পর নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে আবারও ইট তৈরির প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সোমবার (২৭ জুলাই) সরেজমিনে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের শশীর মোড় এলাকায় অবস্থিত বিবিসি ব্রিকস নামের ইটভাটায় ইট তৈরির জন্য চুলা সাজানোর কাজ চলতে দেখা যায়।

জানা গেছে, গত ৩ মার্চ বেলা ১১টার দিকে কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় বিবিসি ব্রিকসের মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিমন হোসেন (৩০) নিহত হন। তিনি কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেদিন রিমন হোসেন মোটরসাইকেলে করে প্রাইভেট পড়াতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা শশীর মোড়ে অবস্থিত বিবিসি ব্রিকসে গিয়ে চারটি ট্রাক্টর ও একটি ভেকুতে আগুন ধরিয়ে দেন। পরে তারা নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ইটভাটা স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের পক্ষ থেকে ইটভাটাটি বন্ধের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।

পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে ইটভাটাটির কার্যক্রম বন্ধ, চুল্লি ভেঙে ফেলা এবং সিলগালা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জরিপে নওগাঁ জেলায় ১৫০টি সচল ইটভাটার মধ্যে ১২৫টিরই পরিবেশগত ছাড়পত্র নেই।

বিবিসি ব্রিকসের স্বত্বাধিকারী শহীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কথা স্বীকার করে ফোন কেটে দেন।

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, ‘ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হওয়ায় এর চুল্লি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই।’

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই ইটভাটার কাজে ব্যবহৃত ট্রাক্টরের কারণে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধ রাখার পাশাপাশি ভবিষ্যতে যাতে এটি অবৈধভাবে চালু করা না যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্ধ ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

প্রকাশের সময় : ০৪:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬