Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় বন্ধ ইটভাটা ফের চালুর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 69

নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নে প্রশাসনের উদ্যোগে বন্ধ ও সিলগালা করে দেওয়া একটি ইটভাটা পুনরায় চালুর প্রস্তুতির অভিযোগ উঠেছে। গত মার্চে ওই ইটভাটার মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরের চাপায় এক শিক্ষক নিহত হওয়ার পর স্থানীয়দের বিক্ষোভের মুখে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে প্রায় পাঁচ মাস পর নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে আবারও ইট তৈরির জন্য চুলা সাজানোর কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সোমবার (২৭ জুলাই) সরেজমিনে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের শশীর মোড় এলাকায় অবস্থিত ‘বিবিসি ব্রিকস’ নামের ইটভাটায় ইট উৎপাদনের প্রস্তুতি নিতে দেখা যায়। স্থানীয়দের দাবি, সেখানে চুলা সাজানোর কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ বেলা ১১টার দিকে কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় বিবিসি ইটভাটার মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিমন হোসেন (৩০) নিহত হন। তিনি কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেদিন রিমন হোসেন মোটরসাইকেলে করে প্রাইভেট পড়াতে আড়চা গ্রামে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইটভাটার ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা শশীর মোড়ে অবস্থিত বিবিসি ইটভাটায় গিয়ে চারটি ট্রাক্টর ও একটি ভেকুতে আগুন ধরিয়ে দেন। পরে তারা নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা বন্ধের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে যান।

পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে ইটভাটার কার্যক্রম বন্ধ করে চুল্লি ভেঙে দেওয়া হয় এবং ভাটাটি সিলগালা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জরিপে নওগাঁ জেলায় ১৫০টি সচল ইটভাটার মধ্যে ১২৫টিরই পরিবেশগত ছাড়পত্র নেই।

বিবিসি ব্রিকসের স্বত্বাধিকারী শহীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র না থাকার কথা স্বীকার করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হওয়ায় এর চুল্লি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়েছিল। পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই ইটভাটার কাজে ব্যবহৃত ট্রাক্টরের কারণে একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা ইটভাটাটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখতে এবং ভবিষ্যতে যাতে অবৈধভাবে এটি চালু করা না যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বন্ধ ইটভাটা ফের চালুর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

প্রকাশের সময় : ০২:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬