Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৭ বছরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি: এসএম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 71

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, গত ১৭ বছরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

রোববার (২৬ জুলাই) কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএম জিলানী বলেন, বিএনপি কখনো নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার নির্দেশ দেয়নি। বরং ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটারদের আঙুলের কালি মোছার আগেই তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। নির্বাচনের আগে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছিল, যা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৭ বছরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি: এসএম জিলানী

প্রকাশের সময় : ০৬:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬