Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শন করলেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৪:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 92

নওগাঁ সদর আধুনিক হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. মো. হাবিবুর রহমান।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটে তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আক্তারুজ্জামান আলাল, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আবু জার গাফফার এবং অন্যান্য চিকিৎসক ও কর্মচারীবৃন্দ। পরিদর্শনের সময় নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মনির আকন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ড, জরুরি বিভাগ এবং প্যাথোলজি বিভাগ ঘুরে দেখেন। একই সঙ্গে হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের আরএমও ডা. আবু জার গাফফার পরিচালককে বিভিন্ন সীমাবদ্ধতা ও সমস্যার কথা জানান। তিনি উল্লেখ করেন, ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল হলেও এটি বর্তমানে ১০০ শয্যার জনবল ও অবকাঠামো দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে প্রতিদিন ৭০০ থেকে ১,০০০ রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ৭৪ জন ডাক্তারের স্থলে মাত্র ৩৭ জন দায়িত্ব পালন করছেন। এছাড়া ৩য় ও ৪থ শ্রেণির ৭৪টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩৭ জন। জনবল সংকটের কারণে সঠিক সেবা নিশ্চিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও চিকিৎসকরা নিজেদের ছুটি বাতিল করে রোগীদের সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

হাসপাতালের চিকিৎসক ও অবকাঠামোগত সংকটের কথা শুনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “নওগাঁ সদর হাসপাতালের সমস্যাগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যত দ্রুত সম্ভব এসব সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শন করলেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক

প্রকাশের সময় : ০৪:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬