কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১০:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 29
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে নিয়ামতপুর ইউনিয়ন ফুটবল একাদশের মুখোমুখি হয় মালিয়াট ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলার সময় মাহবুবুর রহমান মিলন ও আব্দুল মজিদ শেখ নিজ নিজ ইউনিয়নের খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রতি গোলের জন্য আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেন।
রোমাঞ্চকর এ ম্যাচে নিয়ামতপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে মালিয়াট ইউনিয়ন ফুটবল একাদশ জয় লাভ করে।






















