Dhaka ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ছয় বিভাগে অতি ভারী বৃষ্টি, মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বর্ষণ আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, শাস্তির সিদ্ধান্ত পরে ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ শিশুকে শ্লীলতাহানি, অটোরিকশাচালকের বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিল জনতা বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন: নিপুন রায় চৌধুরী রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান

পুরস্কার বিতরণী মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 13

২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের পর স্পেনের ট্রফি উদযাপনের সময় পুরস্কার বিতরণী মঞ্চে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চ ছাড়তে অনীহা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ফাইনাল ম্যাচে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা উপভোগ করেন ট্রাম্প। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানো হলে দর্শকদের একাংশ শিস ও বিদ্রুপের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। তবে ট্রাম্প তা উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন।

ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন ট্রাম্প। তারা যৌথভাবে দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন। পরে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ট্রফি হস্তান্তরের পরও ট্রাম্প মঞ্চে অবস্থান করেন। স্পেনের খেলোয়াড়রা যখন শিরোপা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ফিফার কয়েকজন কর্মকর্তা তাকে মঞ্চ ছাড়ার অনুরোধ জানান। তিনি কিছুটা সরে দাঁড়ালেও মঞ্চ ত্যাগ করেননি।

একপর্যায়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাকে মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়ে উদযাপনের মুহূর্তে অংশ নেন।

এ ধরনের ঘটনা ট্রাম্পের ক্ষেত্রে নতুন নয়। এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময়ও তিনি খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেছিলেন। তখন চেলসির অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও এবার স্পেনের কোনো খেলোয়াড়কে এ ধরনের প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুরস্কার বিতরণী মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

প্রকাশের সময় : ০১:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬