Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা মায়ের বিচার চাইতে গিয়ে হুমকি-হয়রানির অভিযোগ জাবি শিক্ষার্থীর কালীগঞ্জে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম রোপণ বাড়াতে চাষি উদ্বুদ্ধকরণ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন সাপাহারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 43

যুক্তরাজ্যের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আগামী সোমবার (১৯ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করে কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। এরপরই রাজা চার্লস অ্যান্ডি বার্নহ্যামকে সরকার গঠনের আহ্বান জানাবেন। তিনি সম্মতি দিলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বার্নহ্যাম লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

২০২৪ সালের জুলাইয়ে নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন কিয়ার স্টারমার। তবে চলতি বছরের মে মাসে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি এবং উগ্র ডানপন্থি রিফর্ম ইউকের উত্থানের পর দলীয় চাপে তিনি গত ২২ জুন প্রধানমন্ত্রীর পদ ও দলের নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন।

স্টারমারের পদত্যাগের পর থেকেই লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহ্যামকে নতুন নেতা হিসেবে দেখা হচ্ছিল। শুক্রবার দলীয় নেতৃত্বের নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার পথ চূড়ান্ত করেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি এক উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে বার্নহ্যামের প্রধানমন্ত্রী হওয়ার সাংবিধানিক পথও উন্মুক্ত হয়।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

প্রকাশের সময় : ০১:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬