Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা মায়ের বিচার চাইতে গিয়ে হুমকি-হয়রানির অভিযোগ জাবি শিক্ষার্থীর কালীগঞ্জে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম রোপণ বাড়াতে চাষি উদ্বুদ্ধকরণ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন সাপাহারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই : রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 52

প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিশু, কিশোর ও তরুণ হত্যার পর শেখ হাসিনার ক্ষমা নেই। যে রক্তপাত হয়েছে, তার পর শেখ হাসিনার আবার দেশে ফিরে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ইতিহাসে বিভিন্ন সময়ে মানুষের প্রতিরোধের বহু দৃষ্টান্ত রয়েছে। জার্মান বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার প্রতিরোধ এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে বাংলার প্রতিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনেও মানুষ অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তুলেছিল।

তিনি বলেন, ২০২৪ সালের ১১ জুলাই দলীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালানোর খবর পেয়ে তিনি আত্মগোপনে চলে যান। এরপর বিভিন্ন স্থান থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের বক্তব্য তুলে ধরেন এবং ছাত্রদের কর্মসূচিতে বিএনপির সমর্থনের কথা জানান।

রিজভী বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগসহ বিভিন্ন এলাকায় গুলিতে বহু মানুষ নিহত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই : রিজভী

প্রকাশের সময় : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬