Dhaka ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে স্বাস্থ্য সতর্কতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 88

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোয় অপ্রয়োজনে বাইরে না থাকার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

আগামী রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে ম্যাচকে ঘিরে উত্তেজনার পাশাপাশি আলোচনায় এসেছে নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলের বায়ুদূষণ পরিস্থিতি।

সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানি বলেন, কানাডার দাবানলের ধোঁয়া নিউইয়র্ক শহরের ওপর ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্তদের জন্য নয়, সুস্থ মানুষের জন্যও অস্বাস্থ্যকর। তিনি বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার এবং দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, বাতাসের মান এমন পর্যায়ে পৌঁছেছে, যা নগরীর প্রতিটি বাসিন্দার জন্য ঝুঁকিপূর্ণ। যাদের বাইরে শরীরচর্চা বা দৌড়ানোর পরিকল্পনা রয়েছে, তাদের তা আপাতত স্থগিত রাখার আহ্বান জানান তিনি।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর হতে পারে। এ কারণে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মানের অবনতি ঘটেছে। এরই মধ্যে শিকাগোর খারাপ বায়ুমানের কারণে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮২ হাজার ৫০০। বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে দর্শক ও সংশ্লিষ্টদের উপস্থিতি লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বায়ুদূষণ নিয়ে আয়োজক ও স্থানীয় প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে স্বাস্থ্য সতর্কতা

প্রকাশের সময় : ১০:৫৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬