Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনুশীলনে নেই মেসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 71

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পরদিনই অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা। তবে দলের অধিনায়ক লিওনেল মেসি এদিন অনুশীলনে অংশ নেননি।

কোচ লিওনেল স্কালোনি মেসিকে মাঠে না এনে বিশ্রামে রাখেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে থাকা অন্য কোনো খেলোয়াড়ও অনুশীলনে অংশ নেননি।

অন্যদিকে, বদলি হিসেবে খেলতে নামা লাউতারো মার্টিনেজসহ বাকি ফুটবলাররা কানসাসে ঘণ্টাখানেকের বেশি সময় অনুশীলন করেন। তবে গণমাধ্যমকে মাত্র ১৫ মিনিট অনুশীলন দেখার সুযোগ দেওয়া হয়।

সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরদিন দলের পরিবেশ ছিল বেশ হালকা। এদিন অনুশীলনের আগে কোনো খেলোয়াড়কে গণমাধ্যমের মুখোমুখিও করা হয়নি।

আগামী ১৫ জুলাই আটলান্টায় সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা। তার আগে কানসাসে একদিন ক্লোজড ডোর অনুশীলন শেষে দলটি আটলান্টার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনুশীলনে নেই মেসি

প্রকাশের সময় : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬