Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ঝিনাইদহে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 58

ঝিনাইদহ পৌর শহরের ভুটিয়ারগাতি এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে লিটন বিশ্বাস (৫৫) নামে এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটন বিশ্বাস চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে দোকানে ডেকে নেন। সেখানে তিনি শিশুটিকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ। একপর্যায়ে শিশুটি কৌশলে সেখান থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তের দোকানে গিয়ে তাকে আটক করে মারধর করেন এবং একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গণপিটুনিতে আহত লিটন বিশ্বাসকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় লোকজন এক ব্যক্তিকে মারধর করে আটকে রেখেছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা শেষে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগী শিশুর পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

প্রকাশের সময় : ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬