Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

বদলগাছীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 97

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী অভিযানে সাতজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ জুলাই) বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনির পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

আদালত মোবাইল কোর্ট মামলা নম্বর ৬৪/২৬ থেকে ৭০/২৬ পর্যন্ত পৃথক মামলায় দণ্ডপ্রাপ্তদের মধ্যে বেলজারকে ২০০ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, রিমনকে ২০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড, কালামকে ২০০ টাকা জরিমানা ও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড, সবুজকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সোহেলকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মাসুদকে ১০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রুবেলকে ১০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বদলগাছীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬