Dhaka ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বকাপে হারের পর মেসির ছবি সরিয়ে দিল মিশরের জনপ্রিয় চিপস ব্র্যান্ড পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা অনলাইনে অস্ত্রের রমরমা বেচাকেনা, অর্ডার করলেই পৌঁছে যাচ্ছে হাতে ঝিনাইদহে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর এক দিনের বৃষ্টিতেই বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, ভিজে নষ্ট আমদানিকৃত পণ্য যশোর আদালত চত্বরে প্রেমিকার সিঁথিতে সিঁদুর, পরে হাতাহাতি একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি বদলগাছীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা বন্যা পরিস্থিতি : ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি ১০ নির্দেশনা

রোনালদো-রিভালদোর কীর্তির পাশে এমবাপ্পে-দেম্বেলে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 18

বিশ্বকাপে ফ্রান্সের সাফল্যের গল্পে সবচেয়ে উজ্জ্বল দুই নাম কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে। একজন গোল করে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দিচ্ছেন, অন্যজনও নিয়মিত জালের দেখা পেয়ে দলকে এগিয়ে নিচ্ছেন। তাদের দুর্দান্ত জুটিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের দল।

চলতি আসরে এখন পর্যন্ত এমবাপ্পে করেছেন ৮ গোল, আর দেম্বেলের ঝুলিতে রয়েছে ৫ গোল। ফলে একই বিশ্বকাপে পাঁচ বা তার বেশি গোল করা সতীর্থ জুটির তালিকায় নাম লিখিয়েছেন তারা।

সবশেষ এমন কীর্তি দেখা গিয়েছিল ২০০২ সালের বিশ্বকাপে। সেবার ব্রাজিলের কিংবদন্তি রোনালদো করেছিলেন ৮ গোল, আর রিভালদোর ছিল ৫ গোল। সেই জুটির হাত ধরেই শিরোপা জিতেছিল ব্রাজিল।

এবার এমবাপ্পে-দেম্বেলের জুটিও ঠিক একই পরিসংখ্যানে পৌঁছে নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপে আবারও দেখা গেল এমন বিধ্বংসী সতীর্থ জুটিকে।

পাশাপাশি আরও একটি দিক ফরাসি সমর্থকদের আশাবাদী করতে পারে। ২০০২ সালে বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নেমে শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল ব্রাজিল। এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে খেলছে ফ্রান্স। তাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে এমবাপ্পে-দেম্বেলের হাত ধরে ফরাসিরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারে কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোনালদো-রিভালদোর কীর্তির পাশে এমবাপ্পে-দেম্বেলে

প্রকাশের সময় : ০৪:৪৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬