Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

যশোরে ১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 96

যশোরের যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের সাড়ে ৪টি স্বর্ণের বারসহ তৌফিকুর রহমান নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তৌফিকুর রহমান শার্শা উপজেলার সরুপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল দায়তলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে তৌফিকুর রহমানকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৩৬ গ্রাম ওজনের সাড়ে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় তৌফিকুর রহমানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোরে ১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬