Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

কালীগঞ্জে ইয়াবা ও ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 71

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-এর নির্দেশনায় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কালীগঞ্জ-কোটচাঁদপুর আঞ্চলিক সড়কের বিহারী মোড় এলাকার তালুকদার হোটেল অ্যান্ড সুইটস থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম ওরফে বাবু (২১) এবং মো. রিমন (১৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

অন্যদিকে, কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন কালীগঞ্জ ড্রাগ হাউসের সামনে অভিযান চালিয়ে চার বোতল ফেন্সিডিল (উইনসেরেক্স সিরাপ)সহ ইমন হোসেন (২৫) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ইয়াবা ও ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬