Dhaka ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 78

‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নওগাঁর যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল। এছাড়া বক্তব্য রাখেন নিশান (স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন)-এর পরিচালক মো. মহিদুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রায়হান আলম এবং হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সম্পাদক মো. শামসুল হক বকুল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সীমান্ত পাবলিক স্কুলের সহকারী প্রশিক্ষক মো. গোলাম রসুল সাকলায়েন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশবিষয়ক এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬