Dhaka ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন

নওগাঁয় পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 138

নওগাঁ শহরের ঘোষপাড়া এলাকায় রিকশাচালক পিতাকে হত্যার অভিযোগে ছেলে সুমনকে (২৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, গত ৫ জুলাই রাতে নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাহতাব আলী একজন রিকশাচালক। পারিবারিক কলহ ও মাদকাসক্তিকে কেন্দ্র করে প্রায়ই বাবা-ছেলের মধ্যে বিরোধ লেগে থাকত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে মাহতাব আলী ছেলেকে বুঝিয়ে-শুনিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে সুমন ঘর থেকে বাবাকে টেনে উঠানে নিয়ে কাঠের বাটাম ও ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত মাহতাব আলী ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

ডিবির ওসি মো. হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ, বগুড়া ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে বুধবার (৮ জুলাই) বিকেলে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সুমনকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “এ ধরনের জঘন্য অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নওগাঁ জেলা পুলিশ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬