Dhaka ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ঝিনাইদহে স্কুল শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • প্রকাশের সময় : ০৬:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 62

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ত্রিমোহনীতে এক স্কুল শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষিকা ফারজানা ইয়াসমিন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উত্তর নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ফারজানা ইয়াসমিন নিজ বাসভবনে অবস্থানকালে একই এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে শিপন মিয়ার নেতৃত্বে ৬-৭ জন তাঁর মালিকানাধীন ‘হিরা অটো রাইস মিল’-এর যন্ত্রপাতি খুলে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে স্থানীয় আরশাদ আলীর চালের আড়তে আশ্রয় নেন। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তাঁর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসীর দাবি, প্রধান অভিযুক্ত শিপন মিয়ার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ঘটনার পর বুধবার বিকেলে ফারজানা ইয়াসমিন বাদী হয়ে শিপন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে স্কুল শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬