Dhaka ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৭৩৩

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 116

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে চলতি বছরের জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং ৭৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করার পর জেলার ১১টি থানা, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও অন্যান্য গোয়েন্দা ইউনিট সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে। অভিযানে আধুনিক প্রযুক্তির সহায়তায় মাদক কারবারি, সন্ত্রাসী, আন্তঃজেলা ডাকাত চক্র এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনার কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভারত সীমান্তবর্তী জেলা হওয়ায় দীর্ঘদিন ধরে নওগাঁর বিভিন্ন এলাকায় মাদক চোরাচালান ও কারবারের ঝুঁকি ছিল। তবে পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে স্থানীয়দের অনেকেই মনে করছেন।

জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত অভিযানে উদ্ধার করা হয়েছে ৮৮৬ গ্রাম হেরোইন, ৬২৮ বোতল ফেনসিডিল, ৪ হাজার ২৩৯টি ইয়াবা ট্যাবলেট, ২২৩ দশমিক ১৯ কেজি গাঁজা, ১৯ কেজি গাঁজা গাছ, ১ হাজার ১৬টি অ্যাম্পুল, ৮ হাজার ৭৮ দশমিক ২ লিটার চোলাই মদ, ৩ হাজার ২৯৬ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ৪ বোতল বিদেশি মদ এবং ১ হাজার ৯৬৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৮৪০ টাকা।

স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে বলেন, মাদকের কারণে সমাজে নানা ধরনের অপরাধ বাড়ছে। তাই মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকলে নওগাঁকে আরও নিরাপদ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৭৩৩

প্রকাশের সময় : ০৬:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬