Dhaka ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুরস্কার বিতরণী মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি আজকের ই-পেপার (২০ জুলাই ২০২৬) যশোরে শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩ পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রা ছত্রভঙ্গ করল দিল্লি পুলিশ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বাসায় ফের দুদকের অভিযান পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম, ম্যাচ শেষে মেসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 37

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আর্জেন্টিনা। ১৯তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। তাঁর নেওয়া পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। সেই মুহূর্তে মেসির মনে হয়েছিল, তাঁর পেনাল্টি মিসই হয়তো আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শেষ করে দেবে।

তবে শেষ পর্যন্ত ম্যাচের গল্পটা ছিল একেবারেই ভিন্ন। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। দলের তিন গোলের একটির স্কোরার ছিলেন মেসি, আরেকটি গোলে ছিল তাঁর অ্যাসিস্ট।

তবুও ম্যাচ শেষে নিজের পেনাল্টি মিসের আক্ষেপ লুকাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। সাংবাদিকদের তিনি বলেন, ‘পেনাল্টি মিস করার পর আমি নিজের ওপর ভীষণ রেগে গিয়েছিলাম। যেভাবে শটটি নিয়েছিলাম, তাতে মনে হচ্ছিল আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।’

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর মেসি বলেন, ‘২-০ গোলে পিছিয়ে পড়ার পর ফিরে আসা কখনোই সহজ নয়। পরের রাউন্ডে উঠতে পেরে আমি খুব খুশি। বিশেষ করে যেভাবে আমরা ম্যাচে ফিরেছি, সেটি ছিল দারুণ রোমাঞ্চকর।’

এই ম্যাচে ইতিহাসও গড়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে দলটি।

দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে মেসি বলেন, ‘এই দলটি আবারও প্রমাণ করেছে, যা আমি বহুবার বলেছি। আমি জানি এই খেলোয়াড়রা কীভাবে কাজ করে। তারা লড়াই করতে জানে, বিশ্বাস ধরে রাখতে জানে। তাদের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য গর্বের। আমরা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই লড়াই করতে প্রস্তুত।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম, ম্যাচ শেষে মেসি

প্রকাশের সময় : ০৩:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬