Dhaka ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার ৫ পরীক্ষার্থী

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৩:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 56

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার ও অসাধু উপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, বহিষ্কৃত পাঁচ পরীক্ষার্থীই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ছাত্রী এবং চারজন ছাত্র। পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার ও অসাধু উপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় কেন্দ্র কর্তৃপক্ষ তাদের বহিষ্কার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ। তিনি বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্রে কঠোর নজরদারি ছিল। নিয়ম ভঙ্গ করায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। পরীক্ষার হলে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বনের সুযোগ দেওয়া হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার ৫ পরীক্ষার্থী

প্রকাশের সময় : ০৩:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬