Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১২ জুলাই পর্যন্ত বন্ধ শার্শা সীমান্তে বিজিবি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ আমরা চীনে কাঁঠাল রফতানি করব : প্রধানমন্ত্রী ঝিনাইদহে স্কুল শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৭৩৩ কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২০

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সুসংবাদ দিলেন মন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 16

মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে যাওয়ার সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজার দ্রুতই খুলে যাবে। গতকালকেই (সোমবার) মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে। বাকিগুলোও দ্রুত খুলবে। জামান, কোরিয়া, ওমান, মরিশাস, সৌদি আরব সব দেশে আমাদের শ্রমবাজার খুলে যাবে।’

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি এবং বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। ভবিষ্যতে আরও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নে এই ধরনের আলোচনা আরও গতিশীল করবে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সুসংবাদ দিলেন মন্ত্রী

প্রকাশের সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬