Dhaka ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে সোয়া কেজির কাছাকাছি স্বর্ণের বারসহ আটক ১ নির্ধারিত মেয়াদে প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবিতে স্মারকলিপি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের জেল, সংসদে বিল পাস আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারী কর্মকর্তাদের খোঁজে কাজ চলছে: প্রতিমন্ত্রী কালুখালীতে ট্রেনের যাত্রীদের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে উপজেলা প্রশাসনের সম্মাননা নওগাঁ সীমান্তে ৭ হাজার ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

নির্ধারিত মেয়াদে প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবিতে স্মারকলিপি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 3

প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্ধারিত মেয়াদের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ সম্পন্ন এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানানো হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে ৮ আগস্ট থেকে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একরাম উদ্দৌলা, যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ মল্লিক এবং সদস্য সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটি আগামী ৩১ অক্টোবর দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু ওই তারিখ বর্তমান কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস পর। ফলে গঠনতন্ত্রের পরিপন্থীভাবে কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে বলে দাবি করেন তারা।

স্মারকলিপিতে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, গত ৬ জুলাই অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সদস্যরা নির্বাচন বিলম্বিত করার সিদ্ধান্তের বিরোধিতা করেন। ওই সভা থেকেই দাবি আদায়ের লক্ষ্যে ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়।

সদস্যদের দাবি, প্রেসক্লাবের গঠনতন্ত্রে অনিবার্য পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকলেও বর্তমানে দেশে বা স্থানীয় পর্যায়ে এমন কোনো পরিস্থিতি নেই, যার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তাই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই।

স্মারকলিপিতে বর্তমান কমিটির দুই বছরের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়, একটি লিফট স্থাপন ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এছাড়া ওই লিফটের অর্থায়নও পূর্ববর্তী কমিটির সময় অনুদান হিসেবে নিশ্চিত হয়েছিল বলে দাবি করা হয়।

স্মারকলিপিতে স্বাক্ষরকারীরা বলেন, প্রেসক্লাব যশোর স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রতিষ্ঠান। তাই গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্ধারিত মেয়াদে প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবিতে স্মারকলিপি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রকাশের সময় : ১০:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬