Dhaka ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

নওগাঁ সীমান্তে ৭ হাজার ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 90

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে ৭ হাজার ৪৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ জেলার পোরশা উপজেলার দেইরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ হাজার ৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন—মো. নয়ন (৪০), পিতা: মো. কালু এবং মো. আনারুল (৩২), পিতা: মো. হানিফ। তাদের বাড়ি নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর মাস্টারপাড়া এলাকায়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত কার্যক্রম শেষে জব্দকৃত মাদকসহ তাদের থানায় হস্তান্তর করা হবে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে ৭ হাজার ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

প্রকাশের সময় : ০৭:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬