Dhaka ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ বোপণ কর্মসূচির উদ্বোধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 68

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ বোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টায় মধুখালী রেলগেটসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদ চত্বরে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন এবং বক্তব্য দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মধুখালী রেলস্টেশন মাস্টার মো. কাওছার মাহমুদ, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ। এ সময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির জন্য প্রাকৃতিক খাদ্যের উৎস সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে পর্যায়ক্রমে মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেললাইনের উভয় পাশে খেজুরের বীজ বোপণ করা হবে। ভবিষ্যতে এসব গাছ বড় হয়ে ফল দিলে বন্যপ্রাণী ও পাখির খাদ্যের জোগান বাড়বে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “ফরিদপুর যেমন আখের গুড়ের জন্য সুপরিচিত, তেমনি ভবিষ্যতে খেজুরের রস ও খেজুরের গুড় উৎপাদনেও এ অঞ্চল সুনাম অর্জন করবে বলে আমি আশাবাদী।” তিনি পরিবেশ রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে খেজুরের বীজ বোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিটির সার্বিক তদারকি করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ বোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬