Dhaka ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

কোটালীপাড়ায় মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 215

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের অভিযোগে মো. ওমর মোল্লা (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার বান্ধাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের পরিদর্শক খোরশেদ আলম, কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালোসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ওমর মোল্লা উপজেলার বান্ধাবাড়ী গ্রামের ফিরোজ মোল্লার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক সেবনরত অবস্থায় ওমর মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬