Dhaka ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 6

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (৫ জুলাই) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের দাবি, অর্থ আত্মসাৎ ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তিনি অতীতেও একাধিকবার সাময়িক বরখাস্ত হলেও প্রতিবারই প্রভাব খাটিয়ে পুনরায় দায়িত্বে ফিরে আসেন। দায়িত্বে ফিরেই তিনি আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অভিভাবক বাধ্য হয়ে তাদের সন্তানদের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিবর্তে কালীগঞ্জ ও কোলাবাজার ইউনাইটেড হাইস্কুলসহ আশপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নেই। তারা দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

তবে এ বিষয়ে প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬