Dhaka ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

পাংশায় হত্যা মামলার বাদীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 122

রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে মামলার বাদীকে মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রবিবার (৫ জুলাই) মামলার বাদী ও নিহতের পিতা কিয়ামদ্দিন শেখ (৫৬) বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের আসামিরা হলেন—পাংশার পাট্টা ইউনিয়নের সুরাপাড়া এলাকার মজিদ টাকুয়ার ছেলে টগর মন্ডল (২৫) ও ইকবাল মন্ডল। তারা দুজনেই রাশিদুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল ইসলাম হত্যার পর থেকেই আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত ১টার পর অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়িতে চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে মামলার বাদী কিয়ামদ্দিন শেখ ঘর থেকে বের হলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা মামলা তুলে নেওয়ার চূড়ান্ত আলটিমেটাম দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, নিহত রাশিদুল ইসলামের পিতা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৩ মে সকাল ৯টার দিকে নিভাগুরুদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কামালের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর রাশিদুল ইসলামকে বেধড়ক মারপিট করে নির্মমভাবে হত্যা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় হত্যা মামলার বাদীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের সময় : ০৮:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬