Dhaka ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে চোলাই মদের কারখানা উন্মোচন, দুইজন গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 71

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা-নিয়ামতপুর সার্কেল) এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের প্রথম ধাপে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মহাদেব সরদার, পিতা- রবিলাল সরদার এবং ভুট্টু সরদার, পিতা- দেবরাজ সরদার। উভয়ের বাড়ি ছাতড়া গ্রামে, চন্দননগর ইউনিয়ন, নিয়ামতপুর উপজেলা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ছাতড়া কলকুলাপাড়া এলাকায় পলাতক আসামি শিল্পী (পিতা- আনন্দ সরদার) ও কেতকী (স্বামী- মৃত জোতিন সরদার)-এর বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

অভিযানে কারখানা থেকে আনুমানিক ১ হাজার ৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২৬ লিটার প্রস্তুত চোলাই মদ এবং কয়েকশ কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব বোতলে চোলাই মদ ভরে বাজারজাত করা হতো।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এ চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে চোলাই মদের কারখানা উন্মোচন, দুইজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬