Dhaka ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের বৈভব সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য, জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে চোলাই মদের কারখানা উন্মোচন, দুইজন গ্রেপ্তার দেশের বাজারে স্বর্ণের ভরি কত? চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার তামিলনাড়ুতে আটক ৫০ ‘বাংলাদেশি’, পশ্চিমবঙ্গ হয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির

ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 13

ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও মানবিক বার্তা দিয়েছেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি।

গত ২৬ জুন দেশটিতে অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং মাত্র ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ পাওয়া তথ্যে, এ দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এমন বিপর্যয়ের পর ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

তিনি বলেন, ‘ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি, তারা এখন কত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের পাশে আছি এবং তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।’

নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তায় থাকা মানুষের দুর্দশার কথাও উল্লেখ করে মেসি বলেন, ‘যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার সমর্থন রইল।’

ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে সাহস ও শক্ত থাকার আহ্বান জানিয়ে আর্জেন্টাইন এই তারকা বলেন, ‘এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির

প্রকাশের সময় : ১১:০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬