Dhaka ১২:১২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার তামিলনাড়ুতে আটক ৫০ ‘বাংলাদেশি’, পশ্চিমবঙ্গ হয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির আগামী পাঁচ দিন পদ্মার পানি বাড়তে পারে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পেল ফ্রান্স র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৪৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 7

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে মেয়াদোত্তীর্ণ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে তুষার ইলেকট্রিকের স্বত্বাধিকারী এমদাদুল হককে আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত ৯টায় কালীগঞ্জ সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এমদাদুল হক সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন এ.এইচ.এম. আলিম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ। এছাড়া সংগঠনের উপদেষ্টামণ্ডলী, বিভিন্ন ট্রেডের সভাপতি ও সাধারণ সম্পাদক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সদস্যদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে এবং উপদেষ্টামণ্ডলীর অনুমোদনক্রমে প্রধান অতিথি মাওলানা আবু তালিব মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে তিনি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবেন। তিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

পরে সর্বসম্মতিক্রমে তুষার ইলেকট্রিকের স্বত্বাধিকারী এমদাদুল হককে আহ্বায়ক ঘোষণা করা হয়। সংগঠনের অন্যতম নেতা শফিকুল ইসলাম নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

সভায় জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি অল্প সময়ের মধ্যেই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগ নেবে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এ উদ্যোগের মাধ্যমে কালীগঞ্জের ব্যবসায়ী সমাজে নতুন উদ্দীপনা, ঐক্য ও গতিশীলতা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যবসায়ীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের সময় : ১০:৪৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬