Dhaka ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

পানের বরজ থেকে ১২ কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ১

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 121

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি পানের বরজ থেকে ১২ কেজির বেশি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে উপজেলার ফারাশপুর গ্রাম থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি পানের বরজে অভিযান চালানো হয়। এ সময় বরজের ভেতরে গোপনে চাষ করা একটি বড় আকৃতির গাঁজা গাছ উপড়ে জব্দ করা হয়। পরে ওজন করে দেখা যায়, গাছটির ওজন ১২ কেজিরও বেশি। ঘটনাস্থল থেকে মাদক চাষের অভিযোগে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন বলেন, পানের বরজের আড়ালে কৌশলে গাঁজার চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পানের বরজ থেকে ১২ কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬