Dhaka ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 47

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে পৌঁছেছে। প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনির জানাজায় প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। এমনটি হলে এটি হবে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় জানাজা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জানাজা শেষে খামেনির মরদেহ তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে। তিনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন।

এদিকে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাবার জানাজার নামাজ পড়ানোর আগ্রহ প্রকাশ করলেও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে তাকে অনুমতি দেওয়া হয়নি। ভারতের সুপ্রিম লিডারের প্রতিনিধি হাকিম ইলাহী জানান, নিরাপত্তা বাহিনীর মতে মোজতবার প্রকাশ্যে উপস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তাই তিনি প্রকাশ্যে আসছেন না।

হাকিম ইলাহী আরও বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে নতুন সর্বোচ্চ নেতাই জানাজার নামাজ পড়াতেন। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সে সুযোগ তৈরি হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

প্রকাশের সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬