Dhaka ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা, নিহত ২৭

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 11

ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। এছাড়া রাজধানী ও আশপাশের এলাকায় অন্তত ১৩০টি ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তিকাচেঙ্কো জানান, ধ্বংসস্তূপে এখনও মানুষ আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় ৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪৯৬টি ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো বেশি উচ্চতায় নিক্ষেপ করায় অধিকাংশ প্রতিহত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত।

হামলায় আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রসের ইউক্রেন শাখার একটি ত্রাণগুদামও ধ্বংস হয়েছে। এতে ৩ লাখ ২০ হাজারের বেশি ত্রাণসামগ্রী নষ্ট হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনার পর শুক্রবার কিয়েভে এক দিনের শোক ঘোষণা করেছেন মেয়র ভিতালি ক্লিৎশকো।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা, নিহত ২৭

প্রকাশের সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬