Dhaka ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 79

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল কাদের (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার নাভারণ বুরুজবাগান এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আব্দুল কাদের নাভারণ রেলবাজার এলাকার (গরুর হাটের পেছনে) বাসিন্দা এবং সালাম গাজীর পালিত পুত্র।

পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের একটি বিশেষ টহল দল বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনার সময় স্থানীয় লোকজন চুরির সন্দেহে আব্দুল কাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন সময় মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাভারণ গরুর হাটের পেছনে তার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি স্মার্টফোন ও দুটি বাটন ফোনসহ মোট সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬