Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন আফ্রিকান কোচ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 101

রাউন্ড অব ৩২-এ স্বাগতিক কানাডার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে হারের পর দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। তবে ৭৪ বছর বয়সী এই কোচ সিদ্ধান্তটি আবারও পুনর্বিবেচনা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

লস অ্যাঞ্জেলেসে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ব্রুস বলেন, হতাশাগ্রস্ত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয়, তাই আমি এখন এমন কোনো সিদ্ধান্ত নেব না। বিশ্বকাপের আগে এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই।

তবে দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশনের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, ব্রুস এখন হয়তো দায়িত্ব ছাড়ার বিষয়টি নিয়ে নতুন করে ভাবছেন। সূত্রটি জানায়, হুগো হয়তো প্রধান কোচ হিসেবেই দায়িত্ব চালিয়ে যাবেন অথবা অন্য কোনো ভূমিকা পালন করবেন। যেমন স্কাউটিং বা ইউরোপে খেলা দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের ওপর নজর রাখা।

দক্ষিণ আফ্রিকাকে এমন একটি দল হিসেবে গড়ে তোলার কৃতিত্ব ব্রুসেরই, যারা একসময় কেবল ‘হাস্যরসের পাত্র’ হিসেবে পরিচিত ছিল। অথচ তার অধীনেই দলটি ১৬ বছরের দীর্ঘ বিরতি ভেঙে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

২০২১ সালে তিনি যখন দায়িত্ব নেন তখন জোহানেসবার্গে বতসোয়ানার বিপক্ষে ‘বাফানা বাফানা’র একটি গোলশূন্য প্রীতি ম্যাচ দেখতে ২০০ জনেরও কম দর্শক উপস্থিত হয়েছিল। উল্টো উত্তর আমেরিকায় যাওয়ার আগে কেপটাউনে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি কানায় কানায় পূর্ণ ছিল।

এরপর গত সপ্তাহে ব্রুসের কৌশলী পরিচালনায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপে ‘গ্রুপ এ’-তে ঐতিহাসিক জয় পায় দক্ষিণ আফ্রিকা। এর ফলে আগের তিনবার প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ার পর এবারই প্রথমবারের মতো তারা নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। তবে ম্যাচের ৯২তম মিনিটে গোল কানাডার হয়ে জয়সূচক গোল দেন স্টিফেন ইউস্তাকিও।

ব্রুস বলেন, আমি বহুবার বলেছি আধুনিক ফুটবল কেবল কৌশলের খেলা নয়। এতে শক্তি ও গতির প্রয়োজন হয়, যা আমাদের দলে এখনও পুরোপুরি নেই। কানাডার দলে সেই গুণগুলো ছিল। বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা আগামী বছরে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অফ নেশনসের বাছাইপর্বে অংশ নেবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন আফ্রিকান কোচ

প্রকাশের সময় : ০৭:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬